
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় সড়কের বড়শ্রীবর্দী মুন্সীবাড়ি ব্রিজের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ঘটনার ঝুঁঁকি তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর থেকে গোপালগঞ্জে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ, নসিমন ও ইজিবাইকসহ শত শত যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করায় দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে রাতে ধসে যাওয়া অংশ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, এলজিইডির অর্থায়নে ঠিকাদার আবুল বাসার ব্রিজ ও সংযোগ সড়কটি নির্মাণ করেন। নির্মাণকাজের মান নিয়ে তাদের অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, নির্মাণের কিছুদিন পর থেকেই ব্রিজ ও সংযোগ সড়কে সমস্যা দেখা দেয়।
এ বিষয়ে প্রকৌশলী আমিনুর রহমান বলেন, বৃষ্টির কারণে সংযোগ সড়কের একটি অংশ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








