
নিজস্ব প্রতিবেদক
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। একই সাথে শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো: ইসরাইল হাওলাদার।
এ ছাড়া দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সাথে আরো দু’জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ভিন্ন প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক এবং পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি মো: সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।
এ ছাড়া শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সাথে আরো দু’জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো: বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।
জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে বরগুনা জেলার পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদাকে। এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।
এ ছাড়া জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








