শাহ্জালাল ইসলামী ব্যাংকে সচেতনতামূলক কর্মশালার আয়োজন


শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে ২৯ অক্টোবর ২০২৬ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে ‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম এবং জনাব মো: জাফর ছাদেক, এফসিএ-সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। 
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্মকর্তাদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল সম্পদ সুরক্ষায় অক্টোবর মাসব্যাপী ব্যাংকের সকলস্তরের কর্মকর্তাদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মশালার আয়োজন করে। বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা কোনো একক বিভাগের দায়িত্ব নয়; এটি আমাদের সবার দায়িত্ব। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি

Advertisement