এক বছর পূর্ণ হলো পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাবের


রাজধানীর গুলশানে অবস্থিত পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে পোষা প্রাণীর চিকিৎসাসেবা আরো সহজ ও আধুনিক করতে চালু করা হয় হাসপাতালটির নিজস্ব মোবাইল অ্যাপ। 
অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই পোষা প্রাণীর চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালের সাথে যোগাযোগ ও পোষা প্রাণীর চিকিৎসা-সংক্রান্ত নথি মোবাইল ফোনে দেখার সুযোগ থাকছে। এতে চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি প্রাণিপ্রেমীদের সাথে হাসপাতালের যোগাযোগ আরো সহজ হবে।
গুলশান-২ এর ২৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ি রুবাইয়াত হাউজে আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ, পরিচিতি পর্ব, হাসপাতালের সুযোগ-সুবিধা ও নতুন উদ্যোগ নিয়ে উপস্থাপনা, হাসপাতাল পরিদর্শন এবং অতিথিদের মতামত ও পরামর্শ নেয়ার ব্যবস্থা রাখা হয়।
২০২৫ সালের ২৫ আগস্ট চিকিৎসাসেবা চালু করে প্রিসাইজ পেটল্যাব। পোষা প্রাণী অসুস্থ হলে দ্রুত রোগ নির্ণয়, নির্ভরযোগ্য জরুরি সেবা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দেশে পোষা প্রাণীর চিকিৎসা খাত এখনো পুরোপুরি সক্ষম হয়ে না ওঠায় জরুরি চিকিৎসার নির্দিষ্ট প্রটোকল, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে চিকিৎসাসেবায় গুরুত্ব দিচ্ছে হাসপাতালটি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী, সেটা পথের প্রাণী হোক, ঘরের পোষ্য হোক কিংবা বন্য, তাদের কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠানটির দাবি, আলাদা জরুরি বিভাগ নিয়ে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব। গত ৩০ অক্টোবর পর্যন্ত টানা ৫০৪ দিন এক মুহূর্তের জন্যও বন্ধ থাকেনি হাসপাতালটি। আলাদা জরুরি বিভাগ, উন্নত আইসিইউ, স্বয়ংক্রিয় ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা একসাথে রয়েছে এখানে। বিজ্ঞপ্তি।

Advertisement