
চট্টগ্রামের আনোয়ারায় নাসীমুল কোরআন ইনস্টিটিউটের উদ্যোগে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সাআদ সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আরিফ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা এরশাদুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মনির উদ্দিন ফারুকী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল্লামা এরশাদুল্লাহ ফাউন্ডেশনের মাওলানা শিবলী নোমানী ও মামুনুর রশিদ, আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাফেজ ইসহাক, মাওলানা হাফেজ মহিউদ্দিন ফারুকী, মাওলানা মুফতি আসাদ তলহা, হাফেজ ক্বারী মোহাম্মদ মিছবাহ উদ্দিন, হাফেজ মাওলানা আবদুর কারীম, হাফেজ ক্বারী নুরুল আবছার, হাফেজ ক্বারী মহিউদ্দিন, হাফেজ ক্বারী শহিদুল ইসলাম, মাওলানা ফোরকান খান, সিনিয়র শিক্ষক হাফেজ ক্বারী জুবাইর আহমেদ, হাফেজ মাওলানা সাজ্জাদ হোসাইন ও মোছাম্মৎ নুসরাত সুলতানা তামান্নাসহ অনেকে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









