
শাহ আক্তারুজ্জামান তিতাস (কুমিল্লা)
কুমিল্লার তিতাস উপজেলা সাব-রেজিস্ট্রার শরীফুল ইসলামের বিরুদ্ধে চাহিদামতো কম্পিউটার কিনে না দেয়ায় দুই সপ্তাহ ধরে দলিল নিবন্ধন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়া অতিরিক্ত টাকা দাবি, নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং দলিল লেখকদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়ার অভিযোগও করেছেন স্থানীয় দলিল লেখক সমিতির সভাপতি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাব-রেজিস্ট্রার।
গত ২৮ অক্টোবর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অভিযোগ করেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। সভায় তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে বলতে শোনা যায়, সাব-রেজিস্ট্রারের চাহিদা অনুযায়ী কম্পিউটার কিনে না দেয়ায় দুই সপ্তাহ ধরে দলিল নিবন্ধন বন্ধ রয়েছে। সপ্তাহে পাঁচ কর্মদিবসের মধ্যে তিনি দুই দিন অফিস করেন এবং বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, অফিসে উপস্থিত থাকলেও দুপুর ১২টার আগে এজলাসে ওঠেন না সাব-রেজিস্ট্রার।
মেহেদী হাসান আরো অভিযোগ করেন, দলিল লেখকেরা এসব অনিয়মের প্রতিবাদ করলে তাদের লাইসেন্স বাতিল ও কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়। সাব-রেজিস্ট্রার যে প্রতিষ্ঠানের কম্পিউটার চেয়েছেন, সেটির দাম অন্তত দুই লাখ টাকা। এত ব্যয়বহুল কম্পিউটার কিনে দেয়া দলিল লেখকদের পক্ষে সম্ভব নয়। এ ছাড়া ছোটখাটো ভুলের জন্য এক থেকে দেড় লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগও করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








