আম্পায়ারিংয়ে শাহবাজের হাফসেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক
৩০ নভেম্বর ২০১৪ সালে বেলা আড়াইটায় জুনিয়র এএইচএফ কাপে শ্রীলঙ্কা বনাম তাইপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হকি আম্পায়ারিং শুরু শাহবাজ আহমেদের। গুটি গুটি পায়ে গত পরশু ভারতের জলান্ধরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মালয়েশিয়া বনাম কোরিয়ার ম্যাচে বাঁশি বাজিয়ে এফআইএইচ প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে পার করলেন ৫০তম ম্যাচ। এর আগে শুধু সেলিম লাকি ৫৪ আন্তজাতিক ম্যাচে বাঁশি বাজিয়েছেন।
২০১৪-১৫ তে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু, ২০১৫-তে জুনিয়র এশিয়া কাপ, ২০১৬-তে পঞ্চম এএইচ কাপ, ২০১৭ ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু, একই বছর এশিয়ান চ্যালেঞ্জ, ২০১৮ মেনস এশিয়ান গেমস কোয়ালিফায়ার, ২০১৯ ইনডোর এশিয়া কাপ, ২০২১ সালে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২২ হাঙঝু এশিয়ান গেমস নারী-পুরুষ, ২০২৩ সালে সি গেমস পুরুষ-নারী ইনডোর হকি, একই বছর সি গেমস নারী-পুরুষ ফিল্ড হকি, ২০২৩ সুলতান জোহর কাপ, ২০২৪-২৫ ওমানে নেশন্স কাপ, ২০২৫ জুনিয়র ওয়ার্ল্ড কাপ, ২০২৬ এশিয়ান গেমস কোয়ালিফায়ার, চলতি বছর জাপান এশিয়ান গেমস নারী-পুরুষ হকিতে বাঁশি  বাজিয়েছেন শাহবাজ। 
হাফসেঞ্চুরি পূর্ণ হওয়ার পর এই আম্পায়ার জানান, ‘ব্যক্তিগত মাইলফলকের চেয়ে আমাকে বেশি আনন্দ দেয় যখন ভাবি আমি ক্ষুদ্র মানুষ হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারছি। দেশের জন্য কিছু করতে পারাটা গর্বের।’

Advertisement