রিকেল্টন-মুল্ডারের সেঞ্চুরিতে ভালো অবস্থানে প্রোটিয়ারা

 ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের নির্ধারণী তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রায়ান রিকেল্টন। তার সেঞ্চুরি ও উইয়ান মুল্ডারের হাফ সেঞ্চুরিতে ভর করে বড় লিডের পথে এগোচ্ছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দায়িত্বশীলতায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে স্বাগতিকরা।
কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল চতুর্থ দিনের খেলা শুরুতে ১৪০ রানে চার উইকেট হারিয়ে চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ম্যাথু ব্রেটজকের ৪৩ রানের পর দলের হাল ধরেন রিকেল্টন ও মুল্ডার। পঞ্চম উইকেটে ব্রেটজকির বিদায়ের পর ষষ্ঠ উইকেটে দুজনের ১৫৪ রানের জুটি অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করে। তবে সেঞ্চুরি করে রানআউটের ফাঁদে পড়ে বিদায় নিতে হয় রিকেল্টনকে। 
দক্ষিণ আফ্রিকার গড়া প্রথম ইনিংসে ৩২৯ রানের জবাবে ৪২৯ রানে থেমেছিল অস্ট্রেলিয়া। ১০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দায়িত্বশীলতায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে স্বাগতিকরা। শুরুতে ধৈর্য ধরে ব্যাটিং করলেও পরে আক্রমণাত্মক হয়েছেন রিকেল্টন। অন্য প্রান্তে মুল্ডারও দেখিয়েছেন দায়িত্বশীলতার পরিচয়। দলের স্কোর যখন ৩৩৫ রান, তখন ভালো ব্যাটিং করতে থাকা এই ওপেনার ১০১ রান করে রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। তার বিদায়ে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহ গড়ার পথে কিছুটা ছেদ পড়ে। তবে অন্য প্রান্তে দায়িত্ব সামলে এগিয়ে চলেছেন মুল্ডার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ রানে ব্যাটিং করছিলেন এই ব্যাটার। অন্য প্রান্তে ২ রানে অপরাজিত কাগিসো রাবাদা। ইতোমধ্যে ২৭১ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

Advertisement