সিঙ্গাপুরের সাথে দুই ম্যাচ নারী ফুটবল দলের

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গেমসে ব্যর্থ মিশন শেষে ছুটিতে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর ১৩ অক্টোবর থেকে ফের অনুশীলনে নেমেছেন আফঈদা খন্দকার প্রান্তি, মারিয়া মান্দা, ঋতুপর্নারা। বাফুফে ভবনে এই মুহুর্তে ৪২ জন ফুটবলারের উপস্থিতি। তাদের এই অনুশীলনের মূল কারণ নভেম্বরে সিঙ্গাপুরের সাথে দুই ফিফা প্রীতি ম্যাচ। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ফিফা উইন্ডো। এ উইন্ডোকে কাজে লাগানোর জন্যই সিঙ্গাপুরের সাথে ম্যাচ। খেলা দু’টি হবে সিঙ্গাপুরের মাঠে। বাফুফে সূত্রে জানা গেছে মোট ১৩টি দেশের সাথে যোগাযোগ করেছিল বাফুফে। এ তালিকায় ছিল বাহরাইন, সৌদি আরব, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। শেষ পর্যন্ত সিঙ্গাপ্রুই রাজী হয়েছে।

Advertisement