
ক্রীড়া প্রতিবেদক
সিনিয়র অলিম্পিক নিয়ে অনেক আলোচনা হয়। সেখানে যুব অলিম্পিক নিয়ে নেই কোনো হৈ চৈ। অনেকটা নিরবেই হয় এই যুব অলিম্পিক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও (বিওএ) এ নিয়ে কোনো সংবাদ সম্মেলন হয় না। এবারর যুব অলিম্পিক গেমস হবে ৩১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পশ্চিম আফ্রিকান দেশ সেনেগালের রাজধানী ডাকারে। এই গেমসে বাংলাদেশের চার ক্রীড়াবিদ অংশ নেবেন। এরা হলেন : ১০০ মিটার স্প্রিন্টে মোহাম্মদ শিপন মিয়া, ৭০ কেজি ওজন শ্রেনীতে বক্সার নয়ন ত্রিপুরা জনি, সাঁতারে ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইলে মাইশা আক্তার মিম ও ৫০ মিটার ফ্রি স্টাইলে ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে আবদুল আজিম। বাংলাদেশের ক্রীড়াবিদদের এখনো সময় হয়নি যুব অলিম্পিকে পদক জেতার। তবে চার ক্রীড়াবিদই জানিয়েছেন তারা তাদের সেরাটা দিতে চান আফ্রিকার মাটিতে। স্প্রিন্টার শিপন জানান, আমার সেরা টাইমিং ১১.১৯ সেকেন্ড। অলিম্পিকে আরো ভালো করার ইচ্ছে। বান্দবানের ছেলে বক্সার নয়ন ত্রিপুরা জনির দখলে আছে স্থানীয় ও আন্তর্জাতিক আসর মিলে চারটি স্বর্ণ। ভালো করেছেন থাইল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টেও। তাই তার আশা যুব অলিম্পিকেও ভালো করতে পারবেন। কুষ্টিয়ার আমলার সাঁতারু আবদুল আজিম বলেন, আমি আমার টাইমিং আরো ভালো করতে চাই। নারী সাঁতারু মাইশা মিম জানান, এশিয়ান ইয়ুথ গেমসে ৫০ মিটার ফ্রি-স্টাইলের হিটে ৭ম এবং ১০০ মিটার ফ্রি-স্টাইলে ৬ষ্ঠ হয়েছি। সেনেগালে টাইমিং আরো ভালো করার টার্গেট। আজ রওয়ানা হচ্ছে সাঁতার দল। ৩ নভেম্বর বক্সিং দল ও ৪ তারিখে অ্যাথলেট দল ঢাকা ছাড়বে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








