
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহে গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ত বগি এবং থ বগির হুক ভেঙে দু’টি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে গফরগাঁও-ধলা রেলওয়ে স্টেশনের সন্নিকটে বড়তলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এইচ এম বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ৩০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি পরবর্তী ষ্টেশন ধলা রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ২৬৮/৭ কিলোমিটার রেলপথে হঠাৎ দু’টি বগির হুক ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিন থেকে ১০১৪ এবং ১০২৮ নম্বর বগি পিছন থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। বিষয়টি ট্রেন চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








