
নিজস্ব প্রতিবেদক
মুক্তিপণের আশায় অপহরণ করা জেলেদের উদ্ধার করতে গিয়ে সুন্দরবন শ্যামনগর এলাকায় ডাকাতদের সাথে বন্দুকযদ্ধের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত ছাড়াই অপহ্নত জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। গত সোমবার গভীর রাতে শ্যামনগর থানাধীন আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় এই ঘটনা ঘটে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্টগার্ডের কাছে খবর আশে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’ সাতক্ষীরার শ্যামনগর থানাধীন সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করেছে। এরপরই সোমবার গভীর রাতে কোস্টগার্ড স্টেশন কয়রা ও দোবেকী স্টেশনের সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান শুরু করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অতর্কিতভাবে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ডাকাতদল অপহৃতদের রেখে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








