শেরেবাংলার জন্মবার্ষিকীতে বরিশাল বিভাগ সমিতির আলোচনা অনুষ্ঠিত


শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গত সোমবার আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু। আলোচনায় অংশগ্রহণ করেন এবিএম মোশাররফ হোসেন এমপি, বারডেমের সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নঈম জাহাঙ্গীর, বাংলাদেশ রেলওয়ে বিভাগের সাবেক মহাপরিচালক সুলতান আহম্মেদ তালুকদার,  সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক মোল্লা, বরিশাল বিভাগ অফিসার সমিতির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রব মিয়া, বরিশাল বিভাগ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত, সমিতির সহসভাপতি শওকত ইসলাম, সাধারণ সম্পাদক মো: আবদুছ ছোবাহান, অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো: রুবেল হাওলাদার, ভোলা জেলা সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফারুকী, বরগুনা জেলা সমিতির সাধারণ সম্পাদক ফারুক রহমান, আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক ড. মো: শাহআলম, শেরেবাংলা পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট ইউনূস আলী আখন্দ প্রমুখ। বক্তারা বলেন, বিংশ শতাব্দীর গণজাগরণে শেরেবাংলা একে ফজলুল হক এক ক্ষণজন্মা ব্যক্তিত্ব। জনকল্যাণে প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিশী বোর্ড গঠন এ মহান নেতার প্রচেষ্টার ফসল। তৎকালীন সময়ে অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলনের জন্য তার অবদান চিরস্মরণীয়। বক্তারা শেরেবাংলা একে ফজলুল হকের সম্মানার্থে পদ্মা সেতুর নামকরণ শের ই বাংলা সেতু করার দাবি  জানান। সমিতির নেতারা বরিশাল বিভাগের উন্নয়নে ঘোষিত ২৮ দফা দাবি পেশ করেন এবং সেগুলো বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবি জানান। বিজ্ঞপ্তি।

Advertisement