
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: নয়ন মিয়া (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন মিয়া দক্ষিণ উমানন্দ গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, থানা পুলিশের অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়নকে গ্রেফতার করা হয়। পরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে ২২ থেকে ২৫টি মামলা আদালতে বিচারাধীন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








