আনোয়ারায় ২০ হাজার গাছ রোপণের উদ্যোগ : এমপি সরওয়ার

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

Advertisement

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের উদ্যোগের মধ্যে আনোয়ারায় ২০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। গতকাল মঙ্গলবার দুপুরে আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘এক দিনে এক লাখ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো: মহিন উদ্দিন।