নীলফামারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 নীলফামারী প্রতিনিধি 

Advertisement

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদ রেজা উদ-দৌলার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ ও সদস্যসচিব আবু সাঈদ বাবু প্রমুখ।