জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা


চায়ের দোকানি বাবা মায়ের শ্রম ও তাদের সন্তানদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ান। এ আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী চায়ের দোকানিদের ১৩৫ জন মেধাবী সন্তান এবং তাদের বাবা মাকে সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। পাশাপাশি তাদের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেয়ার অঙ্গীকার করেছে নাম্বার ওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআইর চিফ অ্যাকাউন্টস অফিসার মো: রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউমান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার, অডিট, সাজ্জাদ হোসেন, ডিজিএম ব্র্যান্ড মুহাম্মদ মাহবুবুর রহমান, এ জি এম অর্জুন চন্দ্র নাথ, আব্দুর রহিম শেখ এবং রতন মজুমদার। বিজ্ঞপ্তি।

Advertisement