
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে লামা উপজেলায় বজ্রপাতে দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ড হ্লাথুই পাড়া ও ৫ নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হ্লাথুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেক ও বেবী আক্তারের ছেলে মো: সজিব (১১)। আহতরা হলো- বড়ছনখোলা এলাকার সাদ্দাম হোসেন ও আমেনা বেগমের ছেলে নুর মনু (১২) এবং শহীদুল্লাহ ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ হানিফ (৮)। তারা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হ্লাথুই পাড়ার বাসিন্দা হেডম্যান ঞিহ্লা মার্মা বলেন, বিকেল ৫টার দিকে মং প্রু মার্মা তার বাবাসহ বাড়ির পাশে জমিতে কাজ করছিল। এ সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলে মং প্রু মার্মা মারা যান। একই সময়ে বড়ছনখোলা বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শিশু সজিবের বাবা ছাদেক বলেন, তার বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুর সাথে খেলছিল সজিব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








