
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক ‘খুবই কার্যকর’ হবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে দেয়া এক বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার প্রথমবারের মতো তিন দেশের নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পুতিন বলেন, ‘এপেক সম্মেলনের ফাঁকে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে নির্ধারিত ত্রিপক্ষীয় বৈঠকটি অত্যন্ত কার্যকর হবে বলে আমি আশা করছি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান বিশ্ব নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতি খণ্ডবিখণ্ড হয়ে পড়ছে এবং সামরিক ও রাজনৈতিক ঝুঁকি ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে বিভক্তির পরিবর্তে ঐক্য, আধিপত্যের পরিবর্তে সমতা, বিচ্ছিন্নতার পরিবর্তে অংশীদারত্ব ও হুমকি-ধমকির পরিবর্তে সংলাপ এখন অত্যন্ত জরুরি।’
এদিকে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন পুতিন।
তার ভাষায়, এসব নিষেধাজ্ঞা মোকাবেলা করে রাশিয়া ‘মর্যাদার সাথে’ ঘুরে দাঁড়িয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








