
বাসস
দেশের ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওয়ালটন তাদের চাহিদার প্রায় সবটুকু বিদ্যুৎ সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদন করছে। সোমবার গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নুরুল করিম ভূঁইয়া।
জানা গেছে, ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে দৈনিক প্রায় ৩৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের ব্যয় কমানো এবং নিজেদের সক্ষমতা তৈরি ও ক্রমবর্ধমান লোডশেডিং থেকে মুক্তি পেতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০২২ সালে সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে।
প্রথমে কারখানার ভবনের ছাদে ও পরে কারখানার ভেতরের রাস্তার দুই পাশে এবং লেকে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। বর্তমানে এসব প্যানেল থেকে প্রায় ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ নিরবছিন্নভাবে প্রতিদিন কারখানায় ব্যবহার করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








