কেসিসি প্রশাসক, ডিআইজি ও ডিসির সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ

খুলনা ব্যুরো
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্নে সহযোগিতার আহ্বান জানাতে খুলনায় সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসকের (ডিসি) সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। 
গতকাল ডিসি হুরে জান্নাতের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন জামায়াত নেতারা। এ সময় লংমার্চের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতে তিনি (ডিসি) প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান জামায়াত নেতারা। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। 
এ ছাড়া দুপুরে তারা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে সাক্ষাৎ করে লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্নে তার সহযোগিতা কামনা করেন। এর আগে নেতারা পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করে অনুরূপ সহযোগিতা কামনা করেন।

Advertisement