তাবলিগের কাকরাইল মারকাজের ডা. সাইফুদ্দিনের দাফন সম্পন্ন

ময়মনসিংহ অফিস
তাবলিগ জামাতের (বাংলাদেশ শুরায়ি নেজাম) প্রবীণ মুরব্বি, রাজধানীর কাকরাইল মারকাজের প্রায় পাঁচ দশকের মুকিম ও দেশী তাশকিলের জিম্মাদার ডা. সাইফুদ্দিনের (রহ:) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদরাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রোববার গভীর রাতে চরপাড়ায় অবস্থিত ওই মাদরাসায় তিনি ইন্তেকাল করেন। 
তার মৃত্যুতে তাবলিগ জামাতের ময়মনসিংহ জেলা মারকাজের শুরার সম্মানিত সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের সাথি, সহকর্মী এবং শুভাকাক্সক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

Advertisement