ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে : দুলু


ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় গণতান্ত্রিক শক্তির ঐক্য, রাজনৈতিক সচেতনতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের নেতা রমিজ উদ্দিন রুমি। সভায় বক্তব্য রাখেন জাগপার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সংসদ সদস্য শওকত আরা উর্মি, কৃষক দলের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।  বিজ্ঞপ্তি।

Advertisement