
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, হাসিনা আমলে সম্পদ পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্য করে দেয়ার চক্রান্ত ছিল। বর্তমান সরকার সেসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে।
গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর জমি ও পরিত্যক্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ দিন ধরে কারখানাটির জমি পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। এ ক্ষতি আর হতে দেয়া হবে না। এখানে বড় প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ও স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, পরিত্যক্ত জমি ও কারখানাটি কিভাবে প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যায়, তা পর্যালোচনা করা হচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








