
সংসদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবনী শক্তি জাগ্রত করতে তৃণমূল পর্যায়ে বিজ্ঞান চর্চা বাড়ানো এবং নতুন উদ্ভাবন বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়েছে।
গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি; এ জেড এম রেজওয়ানুল হক, এমপি; মো: আনোয়ারুল ইসলাম, এমপি; মোহাম্মদ ফাহিম চৌধুরী, এমপি; কে এম বাবর, এমপি; সানসিলা জেবরিন, এমপি; সালাহ উদ্দিন, এমপি; মারদিয়া মমতাজ, এমপি এবং মো: আব্দুল গফুর, এমপি।
সভার শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








