
জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সাথে বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি মো: জিয়াউল কবির দুলুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল মত বিনিময় করেছেন।
এ সময় তারা স্পিকারের কাছে বরিশাল বিভাগের উন্নয়নে বিভিন্ন দাবিদাওয়া, তথা ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন সড়ক নির্মাণ, ঢাকা-ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা রেললাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, বরিশাল-ভোলা সড়ক নির্মাণ এবং ভোলার গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
সেই সাথে স্পিকারের কাছে সমিতি কর্তৃক প্রকাশিত শের-ই-বাংলা এ কে ফজলুল হকের স্মরণে স্মরণিকা হস্তান্তর এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে সমিতির সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি শতকত উল ইসলাম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট রুবেল হাওলাদার, সদস্যসচিব ও সমাজকল্যাণ সম্পাদক মো: আবুল কালাম, দফতর সম্পাদক মো: আবদুর রাজ্জাক, নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত জেলা জজ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ড. মোহাম্মদ শাহআলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








