
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় আল্লাহ, রাসূল সা:, পবিত্র কুরআন ও সাহাবিদের নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে দেবহাটা উপজেলার সুবর্ণবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতে শামীম সাতক্ষীরার দেবহাটা উপজেলা বড়শান্তা গ্রামের মৃত মো: শামসুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান শামীম কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ, রাসূল সা:, পবিত্র কুরআন ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে তাওহিদি জনতা দেবহাটার সুবর্ণবাদ এলাকায় শামীমকে পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। গণপিটুনিতে গুরুতর আহত হয় শামীম। এ সময় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে সন্ধ্যায় দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে স্থানীয় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক পর্যায় ক্ষুব্ধ জনতা হাসপাতালে গিয়ে তার ওপর চড়াও হলে পুলিশ তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দেবহাটা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








