কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

 কুমিল্লা প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির সমাগম হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা নুরুল হক। 
জানাজায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বুধবার সকাল থেকেই প্রিয় আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে সুয়াগঞ্জ টি এ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মানুষের ঢল নামে। এতে সুয়াগঞ্জ ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় অংশ নেয়া মুসল্লিরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। একইসাথে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ছাত্র ও অনুসারীদের প্রতি সমবেদনা জানান।

Advertisement