আইআইইউসিতে ছাত্রীদের জন্য নতুন অ্যাকাডেমিক ভবন


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফিমেল অ্যাকাডেমিক জোনে নতুন সাততলা ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাটি কাটার মাধ্যমে আইআইইউসির এই ‘ফিমেল অ্যাকাডেমিক বিল্ডিং ৬’-এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মুনাজাত করা হয়। নতুন ভবনটিতে প্রেয়ার স্পেস, কমন ফ্যাসিলিটিজ এবং ছাত্রীদের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় অবকাঠামো থাকবে। ভবনটি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য অ্যাকাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধা আরো সম্প্রসারিত হবে। নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান, ট্রাস্টি র্বোডরে সদস্য অনোয়ার সদ্দিকি চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:), বোর্ড অব ট্রাস্টি অফিসের পরিচালক মো: মোহাম্মদ শফিউল আলম। বিজ্ঞপ্তি।

Advertisement