
জাতীয় পে-স্কেল ২০২৬ প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিএমইউ ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী নিজ কার্যালয়ে অটোমেশন পদ্ধতিতে নতুন বেতন নির্ধারণ কার্যক্রম উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পে-স্কেল ২০২৬-এর আলোকে বিএমইউতে অটোমেশন পদ্ধতিতে বেতন নির্ধারণ কার্যক্রমের এই উদ্যোগ একটি মাইলফলক। এ ধরনের আধুনিক ও স্বচ্ছ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম। বিশ্ববিদ্যালয়ের চারটি প্রধান কার্যক্রম চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও উন্নয়ন। আজকের এই কার্যক্রম বিএমইউর পেপারলেস পদ্ধতিতে আরো এগিয়ে নেবে এবং আর্থিক ক্ষেত্রে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সময়ের সাশ্রয় হবে এবং এখানে কর্মরতদের বেতন ও পেনশন সংক্রান্ত জটিলতা কমবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রোভিসি (প্রশাসন) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার। সঞ্চালনা করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন। অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, বেতন নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








