১১ মাসে কুরআন হিফজ করল ৮ বছরের মুগ্ধ
১১ মাসে কুরআন হিফজ করল ৮ বছরের মুগ্ধ।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ মাসে পবিত্র কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী রামিন নাওয়াফ মুগ্ধ। সে উপজেলার দারুল কুরআন মাদরাসা ও ইয়াতিমখানার হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামে। বাবা মাসুদুল ইসলাম ব্যবসায়ী এবং মা রাবেয়া আক্তার মিরসরাই সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক।
মাদরাসা সূত্র জানায়, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের তত্ত্বাবধান ও পরিবারের সহযোগিতায় মুগ্ধ ১১ মাসে হিফজ সম্পন্ন করে। এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ বিরাজ করছে।

Advertisement