
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর আমন্ত্রণে গতকাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশী জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়। এ ছাড়াও মালয় ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে মতবিনিময় করেন বাংলাদেশ হাইকমিশনার ও ইআইবি ভিসি। এ লক্ষ্যে ভাষাগত দক্ষতা ও পেশাগত সমতা বৃদ্ধির মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








