
‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’- স্লোগানকে সামনে রেখে রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড, মিন্টো রোড হয়ে রমনা পার্কের ভেতরে প্রদক্ষিণ করে যমুনার সামনে এসে শেষ হয় কর্মসূচি।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে ম্যারাথনে অংশগ্রহণ করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন, আবু মুসা-সহ কার্যকরী পরিষদের সদস্যরা।
রমনাবাসীদের নিয়ে আয়োজিত এ ম্যারাথনে পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








