
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে সুপারিশ দিতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
এ বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
আগামী দুই মাসের মধ্যে সুপারিশ জমা দিতে কমিটিকে বলা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৩ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








