
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে হারিয়ে যাওয়া শিশুকে দ্রুত পদক্ষেপ নিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দায়িত্বশীল ও দ্রুত তৎপরতার মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার হওয়া শিশুকে নিরাপদে তাদের মা-বাবার কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: নাজমুস সাকিব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সাত বছর বয়সী শিশু মো: তামিমকে ছুটাছুটি ও কান্নাকাটি করতে দেখেন প্ল্যাটফর্মে দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো: রোকনুজ্জামান। শিশুটি তার বাবা-মায়ের ঠিকানা কিংবা মোবাইল নম্বর বলতে না পারায় তিনি কোনো বিলম্ব না করে শিশুটিকে তাৎক্ষণিকভাবে নিজের নিরাপদ হেফাজতে নেন।
পরবর্তী সময়ে স্টেশন কন্ট্রোলারের মাধ্যমে দ্রুত পুরো মেট্রোরেল স্টেশন এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ের ঘোষণা শুনে নিখোঁজ তামিমের উদ্বিগ্ন মা-বাবা ছুটে এলে স্টেশন কর্মকর্তা এবং এমআরটি পুলিশের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কর্তব্যরত আনসার সদস্যদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার কারণে হারিয়ে যাওয়া সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে উভয় পরিবারের মায়েরা আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








