জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ক্যাডারবহির্ভূত ২০ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

Advertisement

গত ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন পাবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হরিচরণ চৌধুরী, মো: কামাল হোসেন, মল্লিকা রানী মণ্ডল, মো: হুমায়ুন কবীর, মো: মফিজুল ইসলাম, মো: মাকসুদুর রহমান, মো: তৈয়াবুর রহমান মোল্যা, শংকর কুমার শীল, মো: শওকতুল আম্বিয়া, মো: রেজাউল করিম, ফরিদা ইয়াসমিন, রুবিয়া খাতুন, সেলিনা আক্তার, মো: রাশিদুল করিম, শাহানা আক্তার, মো: সাইদুর রহমান, স্বপ্না রানী সোম, দেলোয়ার হোসেন, মেহেরুন্নেছা ও মো: মহিউদ্দীন শামীম।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডারবহির্ভূত) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাসস