
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। তাই এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৪-এর ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








