
রাজধানীর গুলশানে আগামী শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী সুগন্ধি মেলায় অংশ নিচ্ছে দেশী-বিদেশী ৩৫টি ব্র্যান্ড।
শুক্রবার (১৬ অক্টোবর) ও শনিবার (১৭ অক্টোবর) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গুলশান লিংক রোডসংলগ্ন গুলশান-১-এর এলিট কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজক সংশ্লিষ্টরা জানায়, দুই দিনব্যাপী এ আয়োজনে দেশী-বিদেশী ৩৫টি ব্র্যান্ড ও এক্সিবিটর অংশ নেবে। দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
সংশ্লিষ্টরা আরো জানায়, মেলায় বিশ্বমানের ডিজাইনার পারফিউম, এক্সক্লুসিভ নিশ পারফিউম, আর্টিসানাল ব্লেন্ড, ইনস্পায়ার্ড পারফিউম এবং প্রাকৃতিক ও সিনথেটিক আতর প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি থাকবে এমন কিছু দুর্লভ সুগন্ধির সংগ্রহ, যা সাধারণ বাজারে সচরাচর পাওয়া যায় না।
মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিটি স্টলে থাকবে ‘ফ্রি স্নিফিং স্টেশন’। এর মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন সুগন্ধির ঘ্রাণ পরখ করে দেখার সুযোগ পাবেন আগ্রহীরা।
এছাড়া নিজের পছন্দমতো সুগন্ধি বা পারফিউম তৈরির বিশেষ সুযোগ থাকছে মেলায়। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সাথে সরাসরি আড্ডা, ফুড জোনে নানা ধরনের খাবার এবং বিভিন্ন স্টল থেকে বিনামূল্যে উপহার পাওয়ার সুযোগও থাকবে বলেও জানায় সংশ্লিষ্টরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








