
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। দলটি এখন বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।’
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না।’
তিনি বলেন, ‘কোথাও পেট্রলবোমা নিক্ষেপ, কোথাও অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়াই যেন তাদের কর্মকাণ্ডের ধরন হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না। পেট্রল বোমা হামলা করে কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে অবস্থানরত দলটির পলাতক সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।’
চলমান সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। জয় বাংলা এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপ করে কিংবা অগ্নিসংযোগ করে জয় বাংলা বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।’
তিনি বলেন, ‘তাদের কর্মকাণ্ডের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। একপর্যায়ে তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সরকার এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









