
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে লন্ডনভিত্তিক ল ফার্ম চিঠি দিয়েছে। এই চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের দাখিল করা অনুমতিপত্রে শেখ হাসিনার ‘জাল’ স্বাক্ষর ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেছেন, ‘শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই। এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।’
দেশে ফিরতে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দিতে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। সেই অনুরোধের অগ্রগতি সম্পর্কে জানতে বৃহস্পতিবার আবারো চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।
চিঠির দ্রুত জবাব দেয়ার আর্জি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ হাই কমিশন শেখ হাসিনার পক্ষে কাজ করার প্রমাণ চেয়েছিল।
এ কারণে শেখ হাসিনা স্বাক্ষরিত অনুমতিপত্র সংযুক্ত করার কথা লেখেন পাওলস।
রাশেদ খাঁন ওই ‘অনুমতিপত্র’ ও শেখ হাসিনার পাসপোর্টের ছবি ফেসবুক পোস্টে যুক্ত করে দুই ধরনের স্বাক্ষরের কথা তুলে ধরেন এবং সেটিকে ‘জাল’ বলে দাবি করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো লিখেছেন, ‘এছাড়া শেখ হাসিনার সাথে সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারে না। ফ্যাসিস্ট নেত্রীর সাথে সাক্ষাতের কোনো ছবিও কেউ আজ অবধি পোস্ট করেনি।’
রাশেদ খাঁন বলেন, ‘বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে এক প্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছেন। অন্যথায় স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো এনআইডি ও পাসপোর্টের এর আবেদন করতে পারেন। অর্থাৎ ভারতে গৃহবন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা। অর্থাৎ পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ।’
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে ডিসেম্বর তিনি দেশে ফিরতে চান।
পরে গত ৯ নভেম্বর বার্তাসংস্থাটির খবরে বলা হয়, ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি দেয়ার অনুরোধ জানিয়েছেন। ২০২৪ সালের ৫ অগাস্ট তার দেশ ছেড়ে যাওয়ার পর সেটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক কোনো যোগাযোগ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









