
যুক্তরাষ্ট্র ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তায়েব। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজ নিজ দেশে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজানোর জন্য তাদের নেয়া পদক্ষেপগুলো উল্টো তাদের বিরুদ্ধেই কাজ করেছে।
তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তায়েব বলেন, ওয়াশিংটন এই অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বদলে দিতে চেয়েছিল।
তিনি আরো বলেন, ‘আজ আমরা বলছি যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়ে গেছে এবং শিগগিরই আমরা বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাব।’
তায়েব উল্লেখ করেন, বিশ্বজুড়ে ‘আমেরিকান জীবনধারা’ ছড়িয়ে দেয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন যুক্তরাষ্ট্রের ভেতরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিরুদ্ধে মার্কিন শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের প্রতিবাদের কথা তুলে ধরেন। তার মতে, এসব ঘটনা মার্কিন নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধিতারই বহিঃপ্রকাশ।
আমেরিকানরা যুদ্ধের কারণে ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছেন বলে দাবি করেছেন তায়েব। পাশাপাশি বিদেশে ওয়াশিংটনের সামরিক সম্পৃক্ততার পেছনে যে ব্যয় হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








