সরকার, গঠন, আইজেনকট, সমর্থন, ইসরাইলের আরব দল,
গাদি আইজেনকট। আনদুলু

বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে ইসরাইলের আরব দল রা’ম। এতে আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা আইনপ্রণেতার সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদুলু বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানায়, ১২০ আসনের নেসেটে গত সপ্তাহের নির্বাচনে আটটি আসন পাওয়া রা’ম দল এ সুপারিশ করেছে।

নেতানিয়াহুর পক্ষে সমর্থন কমে ৪৬-এ,

আইজেনকটের

পক্ষে ৫৬ আইনপ্রণেতা

দলটির চেয়ারম্যান মানসুর আব্বাসসহ প্রতিনিধিরা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটের নাম প্রস্তাব করেন। প্রতিনিধিদলে ছিলেন ইয়োভ সেগলোভিৎস ও ইমান খাতিব ইয়াসিন। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াই নেট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদক ইকরাম কুয়াচি জানান, ইহুদি বিরোধী দলগুলোর ৪৮ জন এবং রা’মের আটজনসহ মোট ৫৬ জন আইনপ্রণেতা এখন পর্যন্ত আইজেনকটের পক্ষে সুপারিশ করেছেন। তবে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট এখনো তাদের অবস্থান জানায়নি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করবেন বলে ধারণা করা আইনপ্রণেতার সংখ্যা কমে ৪৬-এ দাঁড়িয়েছে। তার রাজনৈতিক মিত্র ইউনাইটেড তোরাহ জুডাইজম সাতটি আসন পেয়েও নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। দলটি জানিয়েছে, তারা কোনো প্রার্থীর নামই সুপারিশ করবে না।

সরকার গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১২০ সদস্যের নেসেটে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।

আগামী কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট হারজগ কোনো একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। দায়িত্ব পাওয়া ওই আইনপ্রণেতা সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরো ১৪ দিন বাড়ানো যেতে পারে।