আঞ্চলিক সঙ্কট, নিরসন, কূটনৈতিক সমাধান,  সৌদি আরব,  পাকিস্তান ,
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আরব নিউজ

আঞ্চলিক সঙ্কটের উত্তেজনা কমিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার টেলিফোনে আলাপকালে তাঁরা চলমান সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

Advertisement

সৌদি আরবের দৈনিক আরব নিউজ (৫ নভেম্বর) জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এ ফোনালাপ হয়। আলোচনায় তাঁরা আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন। চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বেও থাকা ইসহাক দার এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তাঁদের মতে, আঞ্চলিক সঙ্কট মোকাবিলা এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই।