
সৌদি আরবে হাউছিদের অব্যাহত হামলার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। রাশিয়া থেকে নতুন করে ডিজেল সরবরাহ এবং রাশিয়া-ইউক্রেনের জ্বালানি খাতে যুদ্ধবিরতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হলেও সৌদি আরবে হামলার কারণে সেই সম্ভাবনার প্রভাব দাম কমাতে পারেনি।
আল জাজিরা সোমবার (১২ অক্টোবর) জানায়, গ্রিনিচ মান সময় সকাল ১১টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। ২৯ সেপ্টেম্বরের পর এটাই ব্রেন্টের সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৯৬ ডলারে ওঠে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৪ মিনিটে এই দর রেকর্ড করা হয়।
শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হাউছিরা। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। সোমবার বিমানবন্দরে আরেক হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
চলতি মাসে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে হামলাও বেড়েছে। এতে সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি বাড়ার যে লক্ষণ দেখা গিয়েছিল, তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








