
বিএনপির সঙ্গে জোট নয়, এলডিপি এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ড. কর্নেল অলি।
বুধবার (২৪ ডিসেম্বর) মগবাজারস্থ এলডিপি কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি তাদের অবমূল্যায়ন করেছে। এলডিপি বিএনপিকে ১৪ জনের একটি শর্ট লিস্ট দিয়েছিল, কিন্তু তারা সেটিকে গুরুত্ব দেননি। এছাড়া, দলীয় নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করার পরও বিএনপি নেতা মির্জা ফখরুল তাদের সঙ্গে দেখা করেননি।
ড. কর্নেল অলি আরও বলেন, এলডিপিকে বাঁচাতে বিএনপিকে অন্তত তাদের দেওয়া শর্ট লিস্ট বিবেচনা করা উচিত ছিল। যেহেতু তারা তা করেনি, এলডিপি সিদ্ধান্ত নিয়েছে এককভাবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার।






