
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, ‘যারা শান্তি নষ্ট করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে; তাদের সংখ্যা বেশি নয়। ব্যাটেলিয়ন, আপনারা দেখেছেন এর আগেও আন্দোলন হয়েছে, পরে তাদের পরিণতি কী হয়েছে।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় নিজ গাড়িতে বসে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস ঘটনার প্রেক্ষাপটে আজ গোপালগঞ্জে উচ্চপর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইজিপি মো: আলী হোসেন ফকিরের পাশাপাশি এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো: আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এর আগে, বেলা ১১টার দিকে এই শীর্ষ কর্মকর্তারা গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। পরে বিকেল ৩টার দিকে তারা সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে রওনা করেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









