স্পেনের মাদ্রিদে দুই ট্রেনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বগি
স্পেনের মাদ্রিদে দুই ট্রেনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বগি। বিবিসি

স্পেনের মাদ্রিদে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে।

Advertisement

কাস্তিয়া লা মানচার আঞ্চলিক সরকার জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদ্রিদের সাথে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলকে সংযোগকারী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দু’টি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাকবলিত দু’টি ট্রেনে ৫০০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের জুলাই মাসের পর স্পেনে এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আর ঘটেনি। উত্তর-পশ্চিম স্পেনের সান্তিয়াগো দে কম্পোস্তেলা শহরের উপকণ্ঠে একটি বাঁকের ওপর ঘটা সেই ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন।

সূত্র : বিবিসি