
স্পেনের মাদ্রিদে দ্রুতগতির দু’টি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০ জনে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদ্রিদের সাথে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলকে সংযোগকারী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দু’টি বগি লাইনচ্যুত হয়।
কাস্তিয়া লা মানচার আঞ্চলিক সরকার দুর্ঘটনায় ৩০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র : রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








