
স্পেনের মাদ্রিদের দক্ষিণে দ্রুতগতির দু’টি ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) মাদ্রিদের সাথে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলকে সংযোগকারী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়ে আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেন দু’টিতে ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তিনি এই গুরুতর ট্রেন দুর্ঘটনায় মর্মাহত। পরিবহনমন্ত্রীর সাথে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে রেনফে-এর একটি ট্রেন ও ইরিও কোম্পানির আরেকটি ট্রেনের মধ্যে। ইরিও মাদ্রিদ থেকে সেভিল রুটে পরিষেবা প্রদান করে।
স্পেনের জরুরি পরিষেবার এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া জরুরি সেবার জন্য তিনটি হেলিকপ্টার ও দু’টি ভ্রাম্যমাণ ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU) ঘটনাস্থলে নেয়া হয়েছে।
সূত্র : বিবিসি ও রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








