
বিরল ঘটনা ঘটল ফুটবলে। রেফারি লাল কার্ড দেখানোর পর সাজঘরে ফিরে সেখান থেকে ছুরি হাতে মাঠে নেমে পড়লেন এক ফুটবলার। প্রতিপক্ষ দলের এক কর্মকর্তার ওপর হামলাও করলেন। এই ঘটনায় বন্ধ হয়ে গেল খেলা। শেষে পুলিশের হাতে গ্রেফতার হন সেই ফুটবলার। ঘটনার তদন্ত চলছে।
আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না
ঘটনাটি ঘটেছে ইতালির তৃতীয় ডিভিশনের ম্যাচে। গ্যালাকটিক পাওলিনি বনাম অ্যাথলেটিক পারতান্নার খেলা চলছিল। খেলা চলাকালীন গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষ বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করে হলুদ কার্ড দেখেন। পরে প্রতিপক্ষ এক ফুটবলারকে লাথি মারেন তিনি।
এই ঘটনার পর রেফারি ভিনসেঞ্জো পার্নিস পাওলিনিকে লাল কার্ড দেখান। তাকে বাঁচাতে গিয়ে রেফারির সাথে তর্ক শুরু করেন গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। তাকেও লাল কার্ড দেখান রেফারি। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সেখানেই ঘটনা শেষ হয়নি। লাল কার্ড দেখার পর সাজঘরে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে একটি ছুরি নিয়ে আবার মাঠে নেমে পড়েন। পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে ভয় দেখানো শুরু করেন। এক কর্মকর্তার ওপর হামলাও চালান। তার গলায় ছুরি ধরেন। এই ঘটনা দেখে রেফারি খেলা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন।
পরিস্থিতি সামলাতে হয় পুলিশকে। প্রথমে পাওলিনিকে নিরস্ত্র করা হয়। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পারতান্না। ফুটবলার ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছে তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









